বসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
এখন জনপদে
0

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল সিটি করপোরেশনের (বসিক) কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেয়া ঈদ উপহার বিতরণ করেছেন বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

আজ (বুধবার, ১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে এ উপহারের টাকা পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেয়া হয়। পাঁচ হাজার টাকা করে এক হাজার ৩৭৮ জনের হাতে টাকা দেয়া হয়।

আরও পড়ুন:

এসময় নতুন প্রশাসক বলেন, ‘শহরকে সুন্দর ও পরিষ্কার করে রাখতে হবে। কোনো অন্যায় ও দুর্নীতি সিটি করপোরেশন যেন কাউকে স্পর্শ করতে না পারে।’

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো। সবাই মিলে বরিশালকে তিলোত্তমা করে গড়ে তুলতে হবে।’

ঈদের আগে ঈদ উপহার হিসেবে টাকা পেয়ে খুশি পরিচ্ছন্নতা কর্মীরা। এসময় জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেআর