সুনামগঞ্জে ধান খেতে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

সুনামগঞ্জ
প্রতীকী ছবি
এখন জনপদে
0

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের ৫ ঘণ্টা পর ধান খেত থেকে এক শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু আব্দুল্লাহ আল মামুন (৭) দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর-শ্রীনাথপুর গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী মোস্তাক আহমেদের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (বুধবার, ১৮ মার্চ) সকালে চাচাতো ভাই হাফিজুর রহমানের সাথে গ্রামের পাশে বিলে মাছ ধরতে যায় মামুন। পরে হাফিজুরকে বিলে রেখেই মামুন বাড়ির দিকে রওনা হলেও সে বাড়িতে না ফিরে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাকে পুরো গ্রামে খোঁজলেও তার সন্ধ্যান পায়নি।

আরও পড়ুন:

এদিকে, একই গ্রামের নুর আলম নামের এক ব্যক্তি সন্ধ্যার দিকে তার বোরো ধানের মধ্যে মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা দৌড়ে আসে এবং নিখোঁজ শিশুর পরিবার শিশুটির মরদেহ উদ্ধার করে। এসময় তার মাথার পেছনে, ঘাড়ে ও পিটে রক্তাক্ত ক্ষত চিহ্ন রয়েছে বলে নিহত শিশুর পরিবার জানায়। 

ছাতক-দোয়ারাবাজার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মো. মুরসালিন বলেন,‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং শিশু মামুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও সুষ্পষ্টভাবে কিছু জানা যায়নি। তার মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। তবে ঘটনার প্রাথমিক তদন্ত চলছে।’

এএম