সুনামগঞ্জে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

সুনামগঞ্জ
সুনামগঞ্জে বিজিবির জব্দকৃত পণ্য
এখন জনপদে
0

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। আজ (শনিবার, ২৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক জাকারিয়া কাদির।

বিজিবি’র তথ্যমতে, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে মাছিমপুর বিওপি কর্তৃক সীমান্ত এলাকায় গতকাল রাতে বিশেষ অভিযান চালায় ২৮ বিজিবি। পরে ওই সীমান্ত এলাকার গামারীতলা থেকে ১১ হাজার ৯৭০ পিস ভারতীয় জুভিমাইড ক্যাপসুল (১০০ মিলিগ্রাম), ৫ হাজার পিস সোনেক ট্যাবলেট (২০মিগ্রা) এবং ১২০ পিস ক্ল্যাসিড ইনজেকশন জব্দ করা হয়। যার সর্বমোট বাজার মূল্য ১৭ লাখ ৯০ হাজার ৯০০ টাকা।

আরও পড়ুন:

সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত এলাকায় ২৮ বিজিবির নজরদারি জোরদার রয়েছে। সেই সঙ্গে চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিধানিক কার্যক্রম প্রতিনিয়ত চলমান।’

তিনি বলেন, ‘গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিপুল ওষুধ জব্দ করা হয়েছে।’

এফএস