বিজিবি জানিয়েছে, ১৬ আগস্ট রাতে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ পদ্মা নদী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল ও ৪ হাজার ৮৪৫কেজি চায়না জাল জব্দ করা হয়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পরিমাপ শেষে বিধি অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া ১৮ আগস্ট রাত ১টা ৫০মিনিটে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।





