কুমিল্লায় পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে মারা যাওয়া দুই ভাই
এখন জনপদে
0

কুমিল্লায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে অলি ও আলী নামে যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২৯ মার্চ) বিকেলে জেলার ব্রাহ্মণপাড়া থানার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই জেলার বুড়িচং উপজেলার ঘিলাতলী গ্রামের তারা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিরুইন গ্রামের দুধ ব্যবসায়ী বাবুল মিয়ার যমজ দুই নাতি অলি (৪) ও আলী (৪) ঈদের ছুটিতে বেড়াতে আসে।

দুপুরে অলি ও আলী বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে তাদের বাড়ির আঙিনায় দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। বিকালে বাড়ির অদূরে একটি ধানক্ষেত সংলগ্ন ডোবাতে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন:

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, অভিভাবকের অসাবধানতার কারণে যমজ দুই ভাই ডোবার পানিতে পড়ে মৃত্যু হয়েছে, যা দুঃখজনক। পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকা উচিত ছিল।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘যমজ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি। তবে এ নিয়ে কোনো অভিযোগ পাইনি।’

এএইচ