অভিযোগে বলা হয়, গেল মঙ্গলবার এফবিআইয়ের একজন ছদ্মবেশী এজেন্টের কাছ থেকে ৬০০ ডলারের বিনিময়ে একটি একে-ফোর্টি সেভেন, রাইফেল, গুলি এবং ম্যাগাজিন ক্রয় করে।
এ সময় অভিযুক্ত মাহমুদ জানায়, অক্টোবরের শেষ দিকে মলের একটি অনুষ্ঠানে ৩০ থেকে ৬০ জনকে হত্যা করার জন্য এই অস্ত্রগুলো ব্যবহার করার পরিকল্পনা ছিল তার। সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও গুলি কেনার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে।
এফবিআই জানিয়েছে, সন্ত্রাসী সংগঠন আল-শাবাবের পক্ষে কাজ করার জন্য সে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা ব্যর্থ হলে শপিংমলে বন্দুক হামলার পরিকল্পনা করেছিল সে। মেসেজিং প্ল্যাটফর্মে তার বিভিন্ন বার্তা বিশ্লেষণ করে এসব তথ্য জানায় মার্কিন গোয়েন্দারা।
মল অব আমেরিকা হলো যুক্তরাষ্ট্রের বৃহত্তম মল, যেখানে একটি থিম পার্ক, অ্যাকোয়ারিয়াম এবং পাঁচশোরও বেশি দোকান রয়েছে।





