ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, দালালসহ আটক ৩ নারী

ঝিনাইদহ
বিজিবি হেফাজতে আটক ৪ জন
এখন জনপদে
0

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে অবৈধ ভারতীয় সিরাপসহ এক দালাল ও ৩ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। গত দুই দিনে এসব অভিযান পরিচালনা করে বিজিবি।

পরে আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, আজ ৮ অক্টোবর ভোরে আনুমানিক সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/১২-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘শ্মশানঘাট’ নামক স্থানে একটি অভিযান চালানো হয়। এ মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

এর আগে, গত ৭ অক্টোবর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুসুমপুর বিওপির এলাকাভুক্ত সীমান্ত পিলার-৬১/১৪-আর থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘চাপাতলা গ্রামের মোড়’ থেকে ৩ জন নারীসহ এক দালালকে আটক করে বিজিবি। বিজিবির দেয়া তথ্যমতে, ওই ব্যক্তিরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

বিজিবি জানায়, আটক দালালের নাম মো. ফয়েজ উদ্দিন (২৫)। তিনি মহেশপুর উপজেলার পিপুলবাড়ীয়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে। আটক তিন নারীও বাংলাদেশি নাগরিক।

এছাড়া আটকদের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি।

এসএইচ