নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ
উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলি
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ৩০ মার্চ ) সকালে ফতুল্লা স্টেডিয়ামের পাশে রয়েল গার্মেন্টসের সামনে রাস্তা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় একজন বাসিন্দা অস্ত্রটি দেখতে পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানান। পরে পুলিশ এসে অস্ত্রটি উদ্ধার করে।

আরও পড়ুন:

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এ বিষয়ে আরও তথ্য উদঘাটনের জন্য তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এফএস