‘হাইব্রিড হুইট রিসার্চ ইন বাংলাদেশ: প্রোগ্রেস অ্যান্ড ফিউচার স্ট্র্যাটেজিস’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডব্লিউএমআরেইয়ের মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক (অর্থ ও প্রশাসন) ড. মো. আব্দুল হাকিম।
কর্মশালায় গবেষক, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। তারা দেশে গমের উৎপাদন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উচ্চ ফলনশীল হাইব্রিড গমের জাত উদ্ভাবন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে গমের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে হাইব্রিড গমের কোনো বিকল্প নেই।
আরও পড়ুন:
বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান, হাইব্রিড গমের বীজ উৎপাদনের জন্য একটি গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে অদূর ভবিষ্যতে দেশে হাইব্রিড গমের বীজ সহজলভ্য করা সম্ভব হবে।
তারা আরও জানান, এ প্রযুক্তি মাঠপর্যায়ে সফলভাবে প্রয়োগ করা গেলে গমের উৎপাদন ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়া সম্ভব।
উল্লেখ্য, ‘এক্সেলেরেটিং জেনেটিক গেইন ইন হুইট থ্রু হাইব্রিড ব্রিডিং ইন বাংলাদেশ, ইথিওপিয়া অ্যান্ড পাকিস্তান’ শীর্ষক একটি আন্তর্জাতিক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ (এসিআইএআর) ও দ্য ইউনিভার্সিটি অব সিডনির সহায়তা রয়েছে।





