
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ও নতুন শিক্ষার্থীদের প্রত্যাশার দোলাচল
এক শতকের বেশি সময় ধরে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেরও কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে, গবেষণা খাতে কম বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার বড় বাঁধা তৈরি করছে বলে মনে আক্ষেপ প্রকাশ করেছেন বর্তমান উপাচার্য।

মানিকগঞ্জে জেলের জালে ‘রাসেল ভাইপার’, পদ্মাপাড়ে উদ্বেগ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের হারুকান্দি এলাকা থেকে আবারও একটি জীবিত রাসেল ভাইপার উদ্ধার হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বোর্ড অব গভর্নরসের ৪৬তম সভা আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী, বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান মোহাম্মদ আমিন উর রশিদ সভাপতিত্ব করেন।

চবিতে দেশের প্রথম ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন স্থাপন, উদ্বোধন কাল
১১টি স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে দেশের সমুদ্র সীমার নিজস্ব তথ্যভাণ্ডার তৈরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছে দেশের প্রথম ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন। এর মাধ্যমে খুলছে সমুদ্র পর্যবেক্ষণ ও গবেষণার নতুন দিগন্ত। চীনের কারিগরি সহায়তায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ডাটা সেন্টারের উদ্বোধন হচ্ছে মঙ্গলবার। সমুদ্র সম্পদ, জলবায়ু পরিবর্তন আর দুর্যোগের তথ্য পেতে এতোদিন বাংলাদেশ নির্ভর করতো অন্য দেশের স্যাটেলোইটের ওপর। যাতে সময় লাগতো ২০ ঘণ্টারও বেশি। এখন সে তথ্য মিলবে মাত্র ২০ মিনিটে।

চট্টগ্রামে দুই দিনের জলাবদ্ধতায় পুঁজি হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা
চট্টগ্রামে দুই দিনের জলাবদ্ধতায় বড় আর্থিক ক্ষতির ক্ষুদ্র ব্যবসায়ী আর উদ্যোক্তারা। পানিতে তলিয়ে কেউ হারিয়েছেন সারা জীবনের পুঁজি, কেউ বা মালামাল, পণ্য হারিয়ে দিশেহারা। নগরীর বিভিন্ন এলাকায় পানিতে নষ্ট হয়েছে শত শত দোকানের পণ্য। পানি নামলে বৃহস্পতিবার স্পষ্ট হয় ক্ষয়ক্ষতির চিত্র। দোকানিদের দাবি, শুধু প্রবর্তক ও মেডিকেল সড়কেই ক্ষতির পরিমাণ হবে ৪-৫ কোটি টাকা। প্রতিবছর জলাবদ্ধতায় এভাবে নগরবাসী আর্থিক ক্ষতির মুখে পড়লেও এ নিয়ে কোনো গবেষণা বা সহায়তা পান না তারা। খোঁজ নেয় না কোনো সংস্থা।

টাইমস হায়ার এডুকেশনের এশিয়া র্যাংকিংয়ে যৌথভাবে দেশসেরা ঢাবি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হাইয়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬-এ যোথভাবে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সর্বশেষ প্রকাশিত এ র্যাংকিং অনুযায়ী, এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় প্রায় ১০০ ধাপ এগিয়ে ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে অবস্থান করছে। ২০২৫ সালের র্যাংকিং অনুযায়ী ঢাবির অবস্থান ছিল ৪০১ থেকে ৫০০-এর মধ্যে।

দিনাজপুরে হাইব্রিড গম গবেষণার অগ্রগতি-ভবিষ্যৎ কৌশল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরে হাইব্রিড গম গবেষণার অগ্রগতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ৩০ মার্চ) দুপুরে দিনাজপুরের নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (বিডব্লিউএমআরআই) সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ সংসদে আইন হিসেবে পাশের দাবি প্রজ্ঞা-আত্মার
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জাতীয় সংসদে আইন হিসেবে পাশ করার দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)।

দিনে কত বার মোবাইলে চোখ রাখেন? যতবার তাকালে পড়তে পারেন বিপদে
বর্তমান যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে অতিরিক্ত স্মার্টফোন আসক্তি (Smartphone Addiction) এখন উদ্বেগের বড় কারণ। অনেকেই মনে করেন একটানা দীর্ঘক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকলেই কেবল চোখের ক্ষতি হয়। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, বারবার ফোন চেক করার অভ্যাসটি (Habit of checking phone) চোখের চেয়েও আমাদের মস্তিষ্কের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।

নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র নিয়ে চীনের পরীক্ষার দাবি, ওয়াশিংটনের ওপর পাল্টা অভিযোগ
চিরাচরিত পারমাণবিক অস্ত্র নয়, একদম নতুন প্রজন্মের পরমাণু অস্ত্র নিয়ে গবেষণা চলছে চীনে। এরই মধ্যে অন্তত একটি অস্ত্রের সফল পরীক্ষাও চালিয়েছে দেশটি। পশ্চিমা গোয়েন্দাদের বরাতে এমনই দাবি সিএনএনের। যদিও এসব দাবি উড়িয়ে দিয়ে চীনা কর্মকর্তাদের পাল্টা অভিযোগ, নিজেদের পরমাণু আধিপত্য আড়াল করতেই রাজনৈতিক গেম খেলছে ওয়াশিংটন।

‘আল খাওয়ারিজম সাইন্স ফেস্ট’ পরিদর্শন করলেন জামায়াত আমির
রাজধানীর খামারবাড়িতে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘আল খাওয়ারিজম সাইন্স ফেস্ট’ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় মেরামত-নতুন ভবন নির্মাণকাজ চলছে: উপদেষ্টা বিধান রঞ্জন
জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো মেরামত ও নতুন ভবন নির্মাণ প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।