মৌলভীবাজারে পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার; পরে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

মৌলভীবাজার
পাম্প মালিকদের ধর্মঘটের ছবি
এখন জনপদে
1

সিলেট বিভাগের বিভিন্ন পাম্পে জরিমানা আদায়কে অযৌক্তিক দাবি ও পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগসহ প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। এদিকে ফিলিং ষ্টেশনগুলোতে পেট্রোল, অকটেন, ডিজেল ও সিএনজি গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করেছে।

আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) প্রশাসনের সঙ্গে সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করেছে বলে জানান মৌলভীবাজার জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন প্রশাসনের পক্ষে সমঝোতা করেন।

তিনি বলেন, ‘প্রশাসনের অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে তারা মৌলভীবাজারসহ সিলেট বিভাগে অনির্দিষ্ট কালের জন্য সব পেট্রোল পাম্প ও সিএনজি পাম্প বন্ধ রেখেছিলেন, পরে প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।’

আরও পড়ুন:

এদিকে ফিলিং ষ্টেশনগুলোতে পেট্রোল, অকটেন, ডিজেল ও সিএনজি গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে আজ সকাল ১১টা থেকে এক ঘণ্টা মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় পাম্পের সম্মুখে মৌলভীবাজার-সিলেট সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারী অন্যন্য যাত্রীরা।

সকাল থেকে সিলেট বিভাগসহ মৌলভীবাজার জেলায়ও থেকে সবগুলো পাম্প ও সিএনজি ফিলিং ষ্টেশন বন্ধ ছিল, যা পরে স্বাভাবিক হয়েছে।

এসএইচ