টাঙ্গাইলে অবৈধভাবে তেল মজুত; দুই ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইল
উপজেলা প্রশাসনের অভিযান
এখন জনপদে
4

টাঙ্গাইলে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা, অবৈধভাবে তেল মজুত ও অতিরিক্ত দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (শুক্রবার, ৩ এপ্রিল) দিনব্যাপী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজার এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরও পড়ুন:

জানা যায়, গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে গোবিন্দাসী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তাইফ এন্টারপ্রাইজের ভেতর অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা ও তেল অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা এবং মাসুদ মেশিনারিজে অবৈধভাবে ৪ হাজার ৬২০ লিটার জ্বালানি তেল মজুত রাখায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, এনএসআইয়ের সহকারী পরিচালক রাফিউর রহমান খান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমানসহ গণমাধ্যমকর্মীরা।

এএইচ