নারায়ণগঞ্জে অটোরিকশা দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নারায়ণগঞ্জ
সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
এখন জনপদে
2

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা দুর্ঘটনায় সুলতানা (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদাবরদি বাস স্ট্যান্ডের পূর্ব পাশে আড়াইহাজার-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুলতানা মদনপুর থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি হাটখোলায় ফিরছিলেন। পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন:

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তালতলা মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রাত আনুমানিক সাড়ে বারোটায় ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুলতানা আড়াইহাজার উপজেলার হাটখোলা এলাকার দুলালের মেয়ে।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

এফএস