ময়মনসিংহে আকুয়া খাল খনন-পরিষ্কার কাজ পরিদর্শনে মসিক প্রশাসক

ময়মনসিংহের আকুয়া খাল খনন ও পরিষ্কার কাজ
এখন জনপদে
0

ময়মনসিংহ শহর থেকে ১৩ কিলোমিটার দীর্ঘ আকুয়া খালের প্রাণ ফেরাতে চলমান খনন, কচুরিপানা পরিষ্কার, দুইপাড়ে দৃষ্টিনন্দন সড়কের কাজ সরেজমিন পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. রোকনুজ্জামান।

শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া গোহাইলকান্দি, মারকজানিসহ আকুয়া খালের মতো অন্তত ৫ থেকে ৬টি খালের বেদখল, পুনঃখনন ও পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন। তারই অংশ হিসেবে আজ (রোববার, ৫ এপ্রিল) দুপুরে ঢাকা বাইপাস এলাকা থেকে খালের পাড় ধরে পরিদর্শনে যান মসিক প্রশাসক।

এসময় তিনি খালের জায়গা দখল করে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা, খালটিতে সরূপে আগের মতো পানির প্রবাহ ফেরাতে দ্রুত সময়ের মধ্যে খনন এবং পরিষ্কারের কাজ শেষ করার নির্দেশনা দেন তার সঙ্গে থাকা মসিকের দায়িত্বরত কর্মকর্তাদের।

আরও পড়ুন:

পরিদর্শন শেষে প্রশাসক জনান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা দেশে খাল খনন কর্মসূচি চলমান আছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ শহরের সম্পূর্ণ পানি যে খাল দিয়ে প্রবাহিত হয়, সেই আকুয়া খালকে দখলমুক্ত ও আগের রূপে ফিরিয়ে আনতে ময়মনসিংহ সিটি করপোরেশন উদ্যোগ নিয়েছে।

এসময় খালে পরিষ্কার সচ্ছ পানির প্রবাহ ফেরানো গেলে দুই পাড়ের কৃষিতে সেচের খরচ যেমন কমে আসবে, তেমনি দৃষ্টিনন্দন সড়ক তৈরি, বৃক্ষরোপণ করা গেলে শহরের মানুষের বিনোদনের জায়গা গড়ে উঠবে এবং কমে আসবে শহরের জলাবদ্ধতা—এমন মন্তব্য করেন প্রশাসক।

এসএইচ