টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর হস্তক্ষেপে গণঅনশন ভাঙলেন আন্দোলনকারীরা

টাঙ্গাইল
গণঅনশন ভাঙলেন আন্দোলনকারীরা
এখন জনপদে
1

টাঙ্গাইলে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা, খাল বিল-জলাধার দূষণ ও দখলমুক্ত, ভাসানী হল সংস্কারসহ নানা দাবিতে চলা টানা চার দিনের অনশন ভেঙেছে আন্দোলনকারীরা। আজ (শনিবার, ১১ এপ্রিল) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর হস্তক্ষেপ অনশন ভাঙেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী এরই মধ্যে খাল উদ্ধার কাজ চলমান রেখেছেন। সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল উদ্ধার কাজ চলমান রয়েছে। টাঙ্গাইলের গোপালপুরেও আমি উদ্বোধন করেছি।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘নাগরিক সুরক্ষা কমিটির যে দাবি, সেগুলো আমারও নির্বাচনি প্রতিশ্রুতি। এরই মধ্যে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মাদক ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবো ইনশাল্লাহ। টাঙ্গাইল ও দেশের যে ঐতিহ্য রয়েছে, সে গুলো রক্ষার দায়িত্ব আমাদের সবারই।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, নাগরিক সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাজ্য প্রমুখ।

এফএস