মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

হাসপাতালে স্বজনদের ভিড়
এখন জনপদে
0

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আরাফ (১৪) নামের একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। গতকাল (শনিবার, ১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদি চাঁদপুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) জাহাঙ্গীর সেলিম।

নিহত আরাফ মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন, সদর উপজেলার সিংহাটি গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে হোসাইন(২০), বারাদি এলাকার মৃত আব্দুলের ছেলে স্বর্ণ ব্যবসায়ী সাজু (৪০), একই এলাকার রঞ্জিত পাত্রর ছেলে ইন্দ্রজিৎ (২৬)।

স্থানীয়রা জানান, স্বর্ণ ব্যবসায়ী সাজু ও ইন্দ্রজিৎ চুয়াডাঙ্গা থেকে বাড়াদির দিকে আসছিল, এবং নিহত আরাফা ও হুসাইন বারাদি থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো, এসময় সদর উপজেলার চাঁদপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হযন আরাফ।

আরও পড়ুন:

আহতদের মেহেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স উদ্ধার করে মেহেরপুর ২৫০ অধ্যায় বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজু ও চাঁনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

ওসি জাহাঙ্গীর সেলিম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এসএইচ