ঝড়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাছ পড়ে তিন ঘণ্টা বন্ধ ছিলো ট্রেন চলাচল

ময়মনসিংহ
রেলপথে গাছ পড়ে বন্ধ ছিল ট্রেন চলাচল
এখন জনপদে
0

ঝড় ও ভারী বৃষ্টির কারণে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিলো প্রায় তিন ঘণ্টা। এতে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পরে, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

রেলওয়ে পুলিশ ও যাত্রীরা জানান, বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন:

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করার সময় রেললাইনে গাছ পড়ে থাকতে দেখে চালক ট্রেন থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। ঝড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশন আউটার সিগনালের কাছে কয়েকটি গাছ উপড়ে রেললাইনে পড়ে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রেললাইন থেকে গাছ কেটে অপসারণ করলে রাত দেড়টায় ট্রেন চলাচল শুরু হয়।

এসএইচ