আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে ২০০৭ সালের ৩ ও ১৩ মে মানিকগঞ্জ পৌরসভার প্রায় ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগ আসে সাবেক মেয়র রমজান আলী ও মেসার্স মহুয়া কনস্ট্রাকশনের আমিরুল ইসলাম মট্টুর বিরুদ্ধে। এ অভিযোগের ভিত্তিতে তাদের নামে পৃথক দুটি মামলা দায়ের করেন তৎকালীন জেলা দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ। পরবর্তীতে ২০০৯ সালে মামলাগুলো বিশেষ মামলায় অন্তর্ভুক্ত করা হয়।
আরও পড়ুন:
দুর্নীতি দমন কমিশনের স্পেশাল পাবলিক প্রসিকিউটর দেওয়ান মো. মিজানুর রহমান জানান, ওই দুই মামলায় উচ্চ আদালত থেকে দীর্ঘদিন জামিনে ছিলেন রমজান আলী। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। এ অবস্থায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরে আজ দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





