দিনাজপুরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
এখন জনপদে
0

দিনাজপুর সদর উপজেলার ভবাইনগর এলাকায় ট্রাকের ধাক্কায় শাকিল (১৮) নামে এক বাইসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল জেলা সদরের ৫ নম্বর শশরা ইউনিয়নের রানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, ক্লাস শেষ করে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে ভবাইনগর এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ট্রাকসহ চালককে আটক করে এবং বিকেল ৩টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

কোতয়ালী থানার ইনচার্জ নুর নবী ঘটনাস্থলে গিয়ে জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুজনিত সরকারি ক্ষতিপূরণ ও মামলা দায়ের সাপেক্ষে ঘাতক ট্রাকের চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এসএস