কক্সবাজারে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

দুর্ঘটনাগ্রস্ত সিএনজি
এখন জনপদে
0

কক্সবাজারের রামুতে এনজিওর একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দিল মোহাম্মদ (৩২) নামের সিএনজি চালকের মৃত্যু হয়েছে। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা মোলভীবাজার এলাকার বাসিন্দা এবং বাদশা মিয়ার ছেলে।

আজ (সোমবার, ২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে রামুর পানেরছড়া আদর্শগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্বজনদের সূত্রে জানা যায়, টেকনাফ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারে এসে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি এনজিওর মাইক্রোবাসের সঙ্গে তার সিএনজির সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

নিহতের চাচাতো ভাই মামুনুর রশিদ হিরো বলেন, ‘কক্সবাজারে ভাড়া নিয়ে গিয়ে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।’

এদিকে দুর্ঘটনাকবলিত সিএনজি তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়িতে জব্দ করে রাখা হয়েছে বলে জানান উপ-পরিদর্শক খোকন দাশ। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মাইক্রোবাসটির পরিচয় শনাক্তে কাজ চলছে।’

হ্নীলা সিএনজি পরিবহন শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সম্পাদক মো. রফিক এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু বিচারের দাবি জানান।

এসএইচ