টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইল
সড়ক দুর্ঘটনা
এখন জনপদে
1

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। আজ (সোমবার, ৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ বলেন, ‘যমুনাগামী একটি ট্রাকের সঙ্গে রাবনা ফ্লাইওভারের ওপরে, একটি পিকআপ ভ্যান অতিক্রমের সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও দুই জন আহত হয়।’

আরও পড়ুন:

তিনি জানান, নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এফএস