নেত্রকোণায় শিশু ধর্ষণের অভিযোগে ৩ দিনের রিমান্ডে মাদ্রাসা শিক্ষক

রিমান্ডে মাদ্রাসা শিক্ষক
আইন ও আদালত
এখন জনপদে
0

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ৭ মে) দুপুরে শুনানি শেষে নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহসিনা ইসলাম এ আদেশ দেন।

নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. নুরুল কবীর রুবেল বলেন, ‘আজ শুনানি শেষে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড দিয়েছেন বিচারক। আমরা আদালতের কাছে প্রার্থনা জানাই, ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। তারপর বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে, গত মঙ্গলবার (৫ মে) রাত ৩টায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ এর একটি দল।

আরও পড়ুন

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, আমানুল্লাহ মাহমুদী চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী শিশুটি নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা।

সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে এবং সে অসুস্থ বোধ করলে, তার মা সিলেট থেকে এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন। গত ১৮ এপ্রিল শিশুটিকে মদন উপজেলার একটি ক্লিনিকে নিয়ে পরীক্ষা করানো হলে চিকিৎসক জানান যে, শিশুটি অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত সাগর বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব তাকে গ্রেপ্তার করেন।

জেআর