রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজবাড়ী
ফাহিম
এখন জনপদে
7

রাজবাড়ীতে একটি ছাত্রাবাস থেকে ফাহিম (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৮ মে) সকাল ১০টার দিকে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর গ্রামের কলেজপাড়া এলাকার সাব্বির ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফাহিম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। সে রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়ালেখার সুবিধার জন্য তিন মাস আগে এই ছাত্রাবাসে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিমের কক্ষে মোট তিনজন শিক্ষার্থী থাকতেন। অসুস্থজনিত কারণে তারা গত তিনদিন আগে বাড়িতে চলে যায়। গত তিনদিন ধরে ফাহিম একাই কক্ষে থাকতো।

আরও পড়ুন:

গতকাল (বৃহস্পতিবার, ৭ মে) সন্ধ্যায় ছাত্রাবাসের অন্য কক্ষের শিক্ষার্থীদের সঙ্গে গল্পগুজব করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্ষে গিয়ে দরজা আটকে দেয়। সকালে তাকে না দেখে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা ডাকাডাকি করে।

এসময় সারা না পেয়ে বাড়ির পেছনের বেলকনি দিয়ে উকি দিলে ফ্যানের সঙ্গে ফাহিমের মরদেহ ঝুলতে দেখা যায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘নিহত ফাহিমের বাবা পুলিশে চাকরি করেন। ফাহিমও পুলিশের চাকরির জন্য মাঠে দাঁড়াবে বলে তার বাবার কাছে বলে। কিন্তু বাবা তাকে পড়ালেখা চালিয়ে যেতে বলে। ধারণা করা হচ্ছে বাবার ওপর অভিমান করেই সে আত্মহত্যা করেছে।’

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এসএস