গতকাল (শনিবার, ৯মে) সকালে যৌথ বাহিনীর সমন্বয়ে চলা এ অভিযানে বন বিভাগ, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা অংশ নিয়েছেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কটেজ ও রিসোর্টের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আরও পড়ুন
উচ্ছেদ অভিযান বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।’
অভিযানে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে ঝাউবন কেটে খাস জমিতে অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।





