রাঙামাটিতে সন্ত্রাসী দিপুসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার

৪ মাদককারবারী গ্রেপ্তার
এখন জনপদে
0

রাঙামাটির ১২ মামলার পলাতক আসামী সন্ত্রাসী কাজী আশরাফুল আজম দিপুসহ (৪০) চার মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা হলেন; ইউসুফ হাসান রতন (৩৪), দয়াল মনি চাকমা(৪২) ও মোহাম্মদ ইসমাইল(৩২)।

গতকাল (মঙ্গলবার, ১২ মে) রাতে রাঙামাটি শহরের বিভিন্ন স্থান থেকে মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করে কোতয়ালী থানার পুলিশ।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন।

পুলিশ জানানয়, এদের মধ্যে কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী কাজী আশরাফুল আজম দিপু ১২টি মামলার আসামী। দিপু শহরের তবলছড়ি ওয়াপদা কলোনী এলাকার কাজী আউয়াল আজমের ছেলে।

আরও পড়ুন:

২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ইউসুফ হাসান রতন মাদককারবারী ও মাদক বিক্রয়ে সহায়তাকারী। শহরের শান্তি নগর এলাকার বাসিন্দা মৃত মোবারক বাদশার ছেলে ইউসুফ।

মাদককারবারী দয়াল মনি চাকমা চোলাইমদসহ মানিকছড়ি পুলিশ চেকপোস্টে গ্রেপ্তার করা হয়েছে। দয়াল মনি সদর উপজেলার বোধিপুরের বাসিন্দা মৃত শান্তি কুমার চাকমার ছেলে।

এছাড়া মোহাম্মদ ইসমাইল যৌতুক নিরোধ আইনে সিআর মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী। শহরের রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা সামছুল হকের ছেলে ইসমাইল।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে।’

এফএস