দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেলো এক নারীর!

হাসপাতালে নারীর মরদেহ
এখন জনপদে
0

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং মাদ্রাসায় ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার জেরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ছৈয়দা বেগম (৪৫) রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং ছব্বির আহমদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়। এরপর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (শনিবার, ১৬ মে) রাতে ফের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে স্থানীয় ছাত্রলীগ কর্মী ইউনুসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার চেষ্টা করা হলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় ছৈয়দা বেগম গুরুতর আহত হন।

আরও পড়ুন:

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান জানান, ‘নারী মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’

এসএইচ