মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, আহত অন্তত ৩০

মানিকগঞ্জ
খাদে যাত্রীবাহী বাস
এখন জনপদে
0

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৬ মে) দুপুর দেড়টার দিকে শিবালয় উপজেলার পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তারাসিমা গার্মেন্টসের শ্রমিকবাহী একটি বাস আরিচার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে যাই। মূলত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত হলেও কেউ নিহত হয়নি। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।’

এফএস