গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ ইনডেক্স প্রকাশ করা হয়।
ইজিডিআই-২০২৪ অনুযায়ী, ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশ এখন ১০০তম। ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ছিলো ১১১তম এবং ২০২০ সালের প্রতিবেদনে এ সূচকে বাংলাদেশ ছিলো ১১৯তম স্থানে।
অন্যদিকে, স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ এ বছর সর্বোচ্চ ইজিডিআই মান নিয়ে এগিয়ে আছে। ই-পার্টিসিপেশন সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান ৭০তম, যেখানে ২০২২ সালে ছিলো ৭৫তম।
ইজিডিআই-২০২৪ অনুযায়ী, শীর্ষ তিনে রয়েছে যথাক্রমে ডেনমার্ক, এস্তোনিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশের প্রতিবেশী ভারত রয়েছে ৯৭তম স্থানে আর মিয়ানমারের ১৩৮ এ। দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ ৯৪, শ্রীলংকা ৯৮, ভুটান ১০৩ আর নেপাল ১১৯তম স্থানে রয়েছে।
উল্লেখ্য, ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট মূল্যায়নে সব সদস্য রাষ্ট্রের বিভিন্ন প্রকাশনা এবং অনলাইনভিত্তিক বিভিন্ন সেবার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ইজিডিআই তৈরি করা হয়। ইনডেক্স তৈরিতে দেশগুলোর অনলাইনে সেবা প্রদান, আইন ও পলিসি কাঠামো, ই-পার্টিসিপেশনের অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো এবং হিউম্যান ক্যাপিটালকে মূল্যায়ন করা হয়।





