সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাও বিজ্ঞানীদের সম্পর্কিত তথ্য সরবরাহে ২ কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই বিশ্বজুড়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরানের পারমাণবিক কর্মসূচীর বিষয়টি।
এবার ইরানের পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের প্রবেশাধিকার দেয়ার তীব্র চাপ সৃষ্টি করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরস । এক বিবৃতিতে নাতানজ, ফোরদো ও ইসফাহানের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর বর্তমান অবস্থা পরিদর্শনে আইএইএ-কে পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র -ফ্রান্স- জার্মানি- যুক্তরাজ্য।
তবে সামরিক হামলার হুমকির মুখে ইরান কোনো 'নিঃশর্ত ও সীমাহীন সহযোগিতা করবেন না। গত বৃহস্পতিবার ভিয়েনায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বিষয়টি স্পষ্ট করেছেন। ইরানের আশঙ্কা, এসব পরিদর্শনের মাধ্যমে মূলত মার্কিন হামলার কার্যকারিতা যাচাই ও গুপ্তচরবৃত্তি চালানো হতে পারে।
শেনজেনে পুতিন ও জিনপিং-ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকেও গুরুত্ব পেয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচীর বিষয়টি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন ও শি জিনপিংকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না।
আরও পড়ুন:
অন্যদিকে, ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনায় নতুন তৎপরতার পর ফের ইরানে বড় ধরনের সামরিক হামলার গুঞ্জন জোরালো হয়েছে। যদিও অ্যাক্সিওসের তথ্যমতে, তাড়াহুড়ো করে নয় ,ইরান বিষয়ে নতুন বছর পরিস্থিতি বুঝেই পদক্ষেপ নেবেন ট্রাম্প।
এর মধ্যে,মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে ফের তেল রপ্তানি শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে আইআরজিসি। এছাড়াও ইরানের হুঁশিয়ারি, সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের জন্য প্রস্তুত ইরান। এক্ষেত্রে আকাশ বা নৌ যুদ্ধের চেয়েও তাদের সক্ষমতা বেশি। প্রণালির কেশম দ্বীপের উপর দিয়ে উড়ে যাওয়া এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির।
আরেকদিকে, সৌদি আরবের রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে দুই দফা হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। যার লক্ষ্য ছিল- দেশটির রাষ্ট্রীয় কোষাগারের সদর দপ্তর। হামলায় রিয়াদের অর্থনৈতিক কেন্দ্রে অবস্থিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড- পিআইএফের সদর দপ্তর পিআইএফ টাওয়ারের কয়েকটি তলা এবং আশপাশের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে সৌদিতে চারটি সুনির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। প্রথম অভিযানটি ভোরে সৌদি শত্রুর রাজধানী রিয়াদে অবস্থিত কিং আব্দুল্লাহ ইকোনমিক সিটির আর্থিক কেন্দ্রকে লক্ষ্য করে চালানো হয়। সন্ধ্যায় সেখানে ফের হামলা চালানো হয়। সুনির্দিষ্ট ও সরাসরি হামলাগুলোর ফলে লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যতদিন সৌদি শত্রু আমাদের দেশে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোতে অপরাধমূলক কর্মকাণ্ড চালাবে, ততদিন এই স্থানগুলো আমাদের বাহিনীর লক্ষ্যবস্তু হবে।’
এছাড়া রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, সৌদি আরবের দক্ষিণে খামিস মুশাইত বিমানঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ জুবাইলে অবস্থিত সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতেও হামলার দাবি করেছে হুথিরা। এসব হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

 VI at the company office in Tokyo-320x167.webp)


