নিখোঁজের চার দিন পর টাঙ্গাইলে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল
যুবদল কর্মী মিন্টু খান
এখন জনপদে
0

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর যুবদল কর্মী মিন্টু খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল (বুধবার, ৩ জুন) মধ্যরাতে উপজেলার কাউনটার বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে। মিন্টু উপজেলা ছাত্রদলের সাবেক কর্মী এবং স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী।

পরিবার সূত্রে জানা যায়, মিন্টু গত রোববার (৩১ মে) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, ‘নিখোঁজের পর সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছিলো। তাদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে বিল থেকে গভীর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’

জেআর