টাঙ্গাইলে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল
নবজাতকের মরদেহ, প্রতীকী
এখন জনপদে
0

টাঙ্গাইলের গোপালপুরে সদ্যভূমিষ্ট যমজ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিকেলে স্থানীয় একটি কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

এর আগে গতকাল (বুধবার, ৩ জুন) উপজেলার ঝাওয়াইলের ভেঙ্গুলা বাজার এলাকার শ্মশানঘাট থেকে এই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

​এলাকাবাসী জানায়, ভেঙ্গুলা বাজারের শ্মশানঘাটের পাশের নদীতে সদ্যভূমিষ্ট নবজাতক দু’টিকে ভাসতে দেখে স্থানীরা তুলে শ্মশানঘাটে রাখে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ দু’টি উদ্ধার করে। তবে কারা রেখেছে বা কীভাবে মরদেহ দু’টি এখানে এলো তা জানা যায়নি।

আরও পড়ুন:

​গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে । আজ নবজাতক দু’জনকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি বলেন, ‘এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নবজাতকদের পরিচয় ও মূল ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।’

এসএস