কুষ্টিয়ায় সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
এখন জনপদে
1

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া-৪৭ বিজিবির ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে এ অভিযান চালানো হয়।

অভিযানে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত মাইকিং করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় সীমান্তবর্তী জনসাধারণকে সঙ্গে নিয়ে এ সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবি ক্যাম্পে বা বিওপিকে অবহিত করার আহ্বান জানানো হয় স্থানীয়দের।

বিজিবি সূত্র জানিয়েছে, রাত থেকে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সব কোম্পানি ও বিওপির এলাকায় পুশইন এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নেতৃত্বে সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন:

বিশেষ করে রাতে সীমান্ত এলাকায় নিবিড় নজরদারি নিশ্চিত করতে হ্যান্ডমাইক, বাঁশি, টর্চলাইট, সার্চলাইট এবং নাইট ভিশন গগলসসহ বিভিন্ন আধুনিক পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করা হয়।

৪৭-বিজিবি কুষ্টিয়ার অধিনায়ক রাশেদ কামাল রনি জানিয়েছে, সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি এবং প্রতিরোধে জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি জানান, একইসঙ্গে সব সীমান্ত অপরাধ বন্ধে বিশেষভাবে কাজ শুরু করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ সব অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএস