পটুয়াখালীতে রেস্তোরাঁ থেকে বাবুর্চির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী
প্রতীকী ছবি
এখন জনপদে
0

পটুয়াখালীতে একটি রেস্তোরাঁর আবাসিক কক্ষ থেকে মো. সায়েম (২০) নামের এক শেফের (বাবুর্চি) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (রোববার, ৭ জুন) বেলা ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের পৌরপার্ক রেস্তোরাঁয় বসবাস করা রুমে সায়েমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন:

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায় জানান, যুবক শেফের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এসএইচ