টাঙ্গাইলে দুই নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল
প্রতীকী ছবি
এখন জনপদে
0

টাঙ্গাইলের কালিহাতীতে রেল লাইনের পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) দুপুরে উপজেলার সল্লা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত এক নারী উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকার সুজন মিয়ার স্ত্রী মুক্তা আক্তার (২৮)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্বামী সুজনের সঙ্গে মুক্তা আক্তার রেল লাইন পার হচ্ছিলো। সুজনের কোলে বাচ্চা থাকায় সে কিছুটা পেছনে ছিলো। এসময় মুক্তা কোনো দিকে খেয়াল না করেই অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়। পরে মুক্তার মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়।

এদিকে একই এলাকায় রেল লাইনের ঘাসের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা কয়েকদিন আগে অন্যকোথাও হত্যা করে রেল লাইনের ফাঁকা জায়গায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই এনামুল মোল্লা বলেন, অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর নারীর বাড়িতে পুলিশ যাচ্ছে।

এএইচ