ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী
মাহফুজুর রহমান
এখন জনপদে
0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ১০ জুন) বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ারে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত শিক্ষার্থীর নাম মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পুলিশ ও প্রক্টরিয়াল বডি নিয়ে আমি ঘটনাস্থলেই আছি। পুলিশের প্রাথমিক সুরতহাল অনুযায়ী আসলেই সে আত্মহত্যা করেছে। কিন্তু তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণেই এমনটা সে করেছে।’

এসএস