আজ (সোমবার, ১৫ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
আরও পড়ুন:
অনুষ্ঠানে অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ২৩ জন ক্রীড়াবিদকে ৩০ হাজার টাকা করে ক্রীড়া ভাতা ও মাধ্যমিক স্কুল পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে ২৪ হাজার করে ক্রীড়া শিক্ষাবৃত্তি দেয়া হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শাকিল আহমেদ, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ, খেলোয়াড় এবং বিভিন্ন স্কুল কলেজের কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





