বুধবার ভোরে নওগাঁ-১৬ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টার দিকে সাপাহার আদালতলা সীমান্ত চৌকি এলাকায় ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ওই নয়জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু রয়েছে। পরে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়।
আরও পড়ুন: কর্ণফুলীর পাড়ে নতুন দিগন্ত: চলতি বছরেই খুলছে আউটার রিং রোড
বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্যরেখা ও নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক জানান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল আরও বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।





