হাওরে ২০ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করেছেন লুৎফুজ্জামান বাবর

পোনা অবমুক্ত করছেন লুৎফুজ্জামান বাবর
এখন জনপদে
0

নেত্রকোণার খালিয়াজুরীর বিভিন্ন হাওরে ব্যক্তিগত উদ্যোগে দেশিয় মাছের পোনা অবমুক্ত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। আজ (শনিবার, ৪ জুলাই) দুপুরে খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নসহ বিভিন্ন হাওরে পোনা অবমুক্ত করেন তিনি।

হাওরাঞ্চলে দেশিয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে চলতি বর্ষায় নেত্রকোনার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন হাওরে ব্যক্তিগত উদ্যোগে ২০ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করবেন বলে জানিয়েছেন লুৎফুজ্জামান বাবর।

গেল দুই দিনে ইতিমধ্যে তিন উপজেলায় ৫ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত হয়েছেও বলে জানান তিনি। মূলত হাওরের প্রকৃত মৎস্যজীবীরা যাতে মাছ ধরে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, সরকারের জাল যার, জলা তার নীতি বাস্তবায়নে আমরা কাজ করছি। এই নীতি ধারণ করে হাওরের জলাশয়গুলো প্রকৃত মৎস্যজীবীর জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।

এসময় কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী তাহমিনা জামান, মেয়ে তাসফিয়া বিনতে জামান এবং দুই ছেলে লাবিব ইবনে জামান ও আহনাফ ইবনে জামান অবস্থা ছিলেন।

এর আগে গতকাল শুক্রবার তিন উপজেলার বিভিন্ন হাওরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ঘুরে দেখেন। এই সময় হাওরে মাছের পোনা অবমুক্তকরণসহ যোগাযোগ ও হাওরবাসীর নানা উন্নয়ন নিয়ে কথা বলেন তারা।

ইএ