নিহত কাজীম উদ্দীন উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বাবুরহাট এলাকার মৃত নদেশ তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ছাগলের জন্য কাঁঠাল গাছের পাতা পাড়তে কাজীম উদ্দীন দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে একটি আমগাছে ওঠেন।
পরে আমগাছের ওপর থেকে বাঁশের লাঠি দিয়ে পাশের কাঁঠাল গাছের পাতা পাড়ার চেষ্টা করেন। এ সময় বাঁশের লাঠিটি গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের তারে স্পর্শ করলে ঘটনাস্থলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
পরে স্থানীয়রা তার মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’




 and after images of the Betrawati area in Nepal-320x167.webp)
