আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) বিকেলে সদর উপজেলার ৬ নম্বর ভোমরা ইউনিয়নের গাজীপাড়া বলফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব ভোমরা ইউনিয়নের প্রবাসী মো. হাসানের ছেলে।
আহতরা হলেন— একই এলাকার আশিক, জয় ও তাজিম।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোমরা এভারগ্রিন ক্লাবের খেলা দেখতে বলফিল্ডে বহু মানুষ জড়ো হয়েছিলেন। এসময় মাঠের পাশে কবরস্থানের গেটের ছাদে কয়েকজন উঠে খেলা দেখছিলেন।
আরও পড়ুন:
হঠাৎ ছাদটি ভেঙে পড়ে। এতে সজিব নিচে পড়ে বুকে গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় আশিক, জয় ও তাজিম গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।





