শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে সাভারে শিক্ষার্থীদের আন্দোলন

সাভারে শিক্ষার্থীদের আন্দোলন
শিক্ষা
এখন জনপদে
0

সাভারে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার মোড়ে প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। বিক্ষোভে শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংস্কারের দাবি জানান।

পাশাপাশি, শিক্ষার্থীদের ‘পোল্ট্রি মুরগি’ বলে মন্তব্য এবং বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জেআর