গাজীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার হওয়া ২ জন ও উদ্ধার করা অস্ত্র
অপরাধ
এখন জনপদে
0

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার, ১৫ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালায় সদর থানা পুলিশ।

এসময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি এবং নাম্বার প্লেটবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযান চলাকালে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে তানজিম আহমেদ সোহেল ও মো. বাবু নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়।

এএইচ