ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
গতকাল (বৃহস্পতিবার, ২৩ জুলাই) রাতে জেলা বিএনপির এক চিঠি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এর আগে এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের ৫ মিনিটি ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
জেলা বিএনপির ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নৈতিক স্থলন জনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দলীয়র নেতা কর্মীদেরকে তার সঙ্গে দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয় চিঠিতে।
এ ব্যাপারে বক্তব্য জানতে মো. ওবায়দুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হয়। তবে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, ‘ওবায়দুর রহমানের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির একটি সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’





