নারায়ণগঞ্জে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

নারায়ণগঞ্জ
সড়ক দুর্ঘটনার প্রতীকী
এখন জনপদে
3

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় আবুল হোসেন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

গতকাল (শনিবার, ২৫ জুলাই) বিকেলে ফতুল্লা থানার স্টেডিয়াম সংলগ্ন চাষাড়া-সাইনবোর্ড সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেনের বাড়ি নরসিংদী জেলায়। তার পূর্ণাঙ্গ পরিচয় এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আবুল হোসেন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে তদন্ত চলছে।

এসএস