বাংলাদেশে জন্মহার বেড়েছে ২ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল
এখন জনপদে
0

জন্মহার কমিয়ে আমরা বিশ্বে সুনাম করেছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় বর্তমানে আমাদের জন্মের হার ২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ (রোববার, ৯ জুলাই) দুপুরে চাঁদপুরে এক ঝটকা অভিযানে এসে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আমরা দায়িত্ব নেয়ার পরে একপিস অতিরিক্ত কনডম পাইনি, মানুষকে দেয়ার মতো সুখী ট্যাবলেট নেই। জন্মনিয়ন্ত্রণের কোন কোন ঔষধ স্ট্রোক নেই। আগামী ১৫ সেপ্টেম্বরে মধ্যে আমার জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতির বাফার স্ট্রোক করবো।’

তিনি বলেন, ‘সারাদেশের স্বাস্থ্য সেবার মানের সঙ্গে তুলনা করলে চাঁদপুরে খুব ভালো পেয়েছি। খাবার থেকে টয়লেটের পরিচ্ছন্নতা, ডাক্তার নার্সের এটেনডেন্টে আমি সন্তুষ্ট।’

জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করব। এ জন্য যা যা করার প্রয়োজন, আমরা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি, দেশকে উন্নত করব এবং স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাব।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে নানা ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশকে কতদিনে উন্নত করা সম্ভব হবে, তা বলা কঠিন।’

মন্ত্রী বলেন, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো অত্যন্ত খারাপ। ঔষধসহ অবকাঠামোর উন্নয়নে দ্রুত কাজ করার ঘোষণা দেন তিনি।

এসময় চাঁদপুর ৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক, সিভিল সার্জন ডা. নুর আলম দীন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঝটিকা সফরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে হাসপাতালের অব্যবস্থাপনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরে মৌখিকভাবে তাকে সতর্ক করে স্ট্যান্ড রিলিজ প্রত্যাহার করেন মন্ত্রী।

জেআর