আজ (শনিবার, ১৫ আগস্ট) যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসন যশোরের বাস্তবায়নে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র ও যশোর ইন্সটিটিউটের সহযোগিতায় পাঁচ দিন ব্যাপী মেলা শুরু হয়েছে।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ডিজিটাল ডিভাইস নির্ভর হয়ে পড়েছি, এতে অনেক অস্থিরতা তৈরি হয়। এ জন্য বইয়ের পাতায় ফিরতে হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর ইন্সটিটিউটে আসায় প্রতিষ্ঠানটিতে গতি ফিরে পাওয়ার পাশাপাশি নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। প্রধানমন্ত্রীর পর সংস্কৃতি মন্ত্রী যশোরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এরইমধ্যে প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ লাখ টাকা দেয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী যশোর ইন্সটিটিউটের মাঠ ও ঘূর্ণায়মান মঞ্চ সংস্কার এবং টাউন ক্লাবের উন্নয়নের ঘোষণা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেকসহ আরও অনেকে।





