ফেনীর নতুন ডিসি মোহাম্মদ মাহবুব উল করিম

মোহাম্মদ মাহবুব উল করিম
এখন জনপদে
0

ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবউল করিম। এর আগে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গতকাল (বুধবার, ২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমন হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ মাহবুবউল করিমকে ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে, ফেনীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসা উপসচিব মনিরা হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম এর আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এসএইচ