কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক প্রধান শিক্ষক নিহত

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
এখন জনপদে
0

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ মালিথা (৬৫) নামে এক সাবেক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খয়েরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ পড়তে বাই সাইকেলে করে মসজিদে যাওয়ার সময় রাস্তা পারাপারের মুহূর্তে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল লতিফ মালিথা খয়েরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি ওই এলাকার মৃত সাবান মালিথার ছেলে।

মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জেআর