৭১ ও ২৪-এর রাজাকার এক হয়ে দেশবিরোধী চক্রান্ত করছে: রাশেদ খাঁন

রাশেদ খান
রাজনীতি
0

১৯৭১ সালের রাজাকার ও ২৪ এর রাজাকার একত্রিত হয়ে দেশবিরোধী চক্রান্ত করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

আজ (রোববার, ১৫ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থানে নিহত মাহফুজুর রহমান মুগ্ধের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, ‘জুলাই শহীদদের রক্তের দামে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ।’

পতিত সেই স্বৈরাচার আবারো দেশে জ্বালাও পোড়াও শুরু করেছে। জামায়াত ও এনসিপির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিহত না করে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর।

দেশের মাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলেও মনে করেন রাশেদ।

ডিসেম্বরকে কেন্দ্র করে সারা দেশে নাশকতার ছক তৈরি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এমন অভিযোগও করেন তিনি

জেআর