যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
এখন জনপদে
0

যথাযোগ্য মর্যাদায় যশোরে বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে যশোরের কাশিপুর বিওপির কাছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবির ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় সমাধিতে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বীরশ্রেষ্ঠের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

কর্মসূচিতে ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।’

এসএস